Skip to main content

এসএসসি বাংলা বিষয় কিভাবে পাশ ? কত নম্বর পেতে পাশ ?

এসএসসি পরীক্ষায় বাংলা বিষয় কিভাবে পাস নির্ধারণ করা হবে ? বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের ভূমিকা কি হবে তা নিয়ে আলোচনা করা হবে।

বর্তমানে শিক্ষার্থীরা অনেক চিন্তার মধ্যে রয়েছে তাদের বাংলা নিয়ে। মূলত বাংলা প্রথম পত্র পরীক্ষা হওয়ার পরবর্তীতে অনেক শিক্ষার্থী মনে করছে

কিভাবে তার পাশ নির্ধারণ করা হবে। আজকে আমরা দেখিয়ে দিচ্ছি বাংলা প্রথম পত্র এবং বাংলা দ্বিতীয় পত্র পাশ নম্বরের সম্পন্ন বিষয়টি।

আরও পড়ুনঃ SSC 2025 Bangla 1st Paper MCQ Answer All Board

বাংলা প্রথম পত্র পাশ নম্বরঃ

  • বাংলা প্রথম পত্র পরীক্ষা আয়োজন করা হয় দুইটি ভাগে বিভক্ত করে
  • সৃজনশীল পরীক্ষা হওয়ার ৭০ নম্বরে
  • বহুনির্বাচনী পরীক্ষা আয়োজন করা হয় ৩০ নম্বরে
  • সৃজনশীল ৭০ নম্বরের ২৩ নম্বর পেতে হবে পাশ করার জন্য
  • বহুনির্বাচনী 30 নম্বরে ১০ নম্বর পেতে হয় পাশ করার জন্য
  • আলাদা আলাদা ভাবে 23 এবং 10 নম্বর পেতে হবে

বাংলা দ্বিতীয় পত্র পাশ নম্বরঃ

  • বাংলা দ্বিতীয় পত্র নির্মিত অংশ এবং বহুনির্বাচনী অংশ মিলিয়ে ১০০ নম্বরে পরীক্ষা আয়োজন করা হয়
  • নির্মিত অংশ ৭০ নম্বর ২৩ নম্বর পেতে হবে পাশ করার জন্য
  • বহুনির্বাচনের অংশে 30 নম্বরের ১০ নম্বর পেতে হবে পাশ করার জন্য
  • অবশ্যই আলাদা আলাদা ভাবে ২৩ এবং ১০ নম্বর পেতে হবে পাস করার জন্য

এসএসসি বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলিয়ে পাসঃ

১ম পত্র যদি শিক্ষার্থী কোন নাম্বার কম পায়, তাহলে দ্বিতীয় পত্রের মাধ্যমে সেটা পূরণ করে শিক্ষার্থী পাস করতে পারে।

তবে এখানে শুধুমাত্র সৃজনশীল সৃজনশীল এবং বহুনির্বাচনী বহুনির্বাচনী মিলিত হবে।

উদাহরণস্বরূপ – শিক্ষার্থী বাংলা প্রথম পত্রে বহুনির্বাচনের কম নম্বর পেলে দ্বিতীয় পত্রের বহুনির্বাচনী বেশি নম্বর পেলে দুইটি মিলিয়ে পাশ নম্বর নির্ধারণ করা হবে।

দুইটি বিষয়ে বহুনির্বাচনি মিলিয়ে সর্বমোট ৬০ নম্বর এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে। সেখানে যদি শিক্ষার্থী ২০ নম্বর পায় তাহলে বহুনির্বাচনের অংশে শিক্ষার্থীকে পাস দেওয়া হবে।

একইভাবে সৃজনশীল এর ক্ষেত্রেও প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র সৃজনশীল নির্মিত অংশ মিলিয়ে সর্বমোট 140 নম্বর পরীক্ষা আয়োজন করা হবে।

এখানে যদি শিক্ষার্থীর সর্বমোট ১৪০ নম্বরের মধ্যে ৪৬ নম্বর অর্জন করতে পারে তাহলে তাকে পাস দেওয়া হবে।

সকল আপডেট পেতে আমাদের WhatApps Channel এ যুক্ত হতে পারেন –জয়েন লিংক

Comments

Popular posts from this blog

SSC 2026 New Short Syllabus Download

  ২০২৬ সালের যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। SSC 2026 New Short Syllabus জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ সিলেবাস তৈরি করেছে এবং শিক্ষা মন্ত্রণালয় তা প্রকাশ করেছে। যেখানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকৃত সকল বিষয়ের উপরে সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে। Table of Contents আরও পড়ুনঃ  Class 10 New Book 2025 PDF Download সকল বিষয়ের সকল অধ্যায় পড়তে হবে না। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করে সিলেবাস তৈরি করা হয়েছে। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দশম শ্রেণীতে শিক্ষার্থীরা পড়াশোনা করবে। তাই তাদের বইকে অর্ধেক করে সিলেবাস প্রকাশ করা হয়েছে। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, আশা করা যাচ্ছে শিক্ষার্থী সম্পন্ন করে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করবে। আগামী ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে তাদের পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার মানবন্টনে বড় পরিবর্তণ এসেছে। ১০০ নম্বরে পরীক্ষা হবে, তবে যেখানে কিছু কিছু বিষয়ে সৃজনশীল এবং বহুনির্বাচনী পরীক্ষা হতো এখন সেখানে যুক্ত হচ্ছে...

এসএসসি ২০২৬ মানবণ্টন – কোন বিষয় কত নম্বরে পরীক্ষা হবে ?

  এসএসসি ২০২৬ শিক্ষার্থীদের জন্য নতুন মানবন্টন প্রকাশ করেছে। এসএসসি ২০২৬ পরীক্ষা হবে এই নিয়ম অনুযায়ী। এসএসসি ২০২৬ কোন বিষয়ে কত নম্বরে প্রশ্ন হবে ও পরীক্ষা আয়োজন করা হবে সে সম্পর্কে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আরও পড়ুনঃ  SSC 2026 Short Syllabus PDF – এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস Table of Contents আমরা এখানে শিক্ষার্থীদেরকে একটি একটি করে সকল বিষয় সম্পর্কে জানাচ্ছি। যাতে করে শিক্ষার্থীরা সহজে বিষয়গুলো বুঝে নিতে পারে। এর আগে ২০১৩ সালে নম্বর পত্র অর্থাৎ মানবন্টন নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ড তা পরিবর্তন করে এবং নতুন মানবন্টন অনুযায়ী এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে। যেখানে ২০২৬ সাল থেকে এসএসসি পরীক্ষা প্রথম শুরু করা হচ্ছে। বাংলা প্রথম পত্র – এসএসসি ২০২৬ সৃজনশীল অংশ – গদ্য থেকে ৪টি প্রশ্ন কবিতা থেকে ৪টি প্রশ্ন সহ সর্বমোট ৮টি প্রশ্ন আসবে। যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি বিভাগ থেকে ২ টি প্রশ্নের উত্তর সহ সর্বমোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের উত্তর নম্বর থাকবে ১০ নম্বর থাকবে, সর্বমোট সৃজনশীল থাকবে ৫০ নম্বর। বর্ণনামূল...

Class 10 New Book 2025 PDF Download

  Class 10 New Book 2025 আমরা এখানে তুলে ধরছি। এখান থেকে তাদের নতুন বই গুলো ডাউনলোড করে নিতে পারবে। মূলত যাতে শিক্ষাককর্ম ও পাঠ্যপুস্তক বোর্ড দশম শ্রেণি শিক্ষার্থীদের জন্য নতুন বই প্রকাশ করেছে। শিক্ষার্থীরা অনলাইন থেকে সেই বইগুলো সংগ্রহ করতে পারবে। বই স্কুলে পৌঁছে দিতে অনেক দেরি হবে। Table of Contents বিশেষ করে বাংলা ইংরেজি এবং গণিত বইয়ের শিক্ষার্থীরা সবার আগে পেলেও বাকি বিষয়গুলো পেতে তাদের অনেক দেরি হবে। এমনকি মার্চ বা এপ্রিল পর্যন্ত লেগে যেতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে দশম শ্রেণীর বই শিক্ষার্থীর এখান থেকে সংগ্রহ করতে পারবে। কেননা অনলাইনে সবার আগে প্রকাশ করা হয়েছে, অনলাইনে নিজেদের মোবাইল ফোনে এই বইয়ের পিডিএফ সংগ্রহ করতে পারবে এবং দেখতে পারবে তাদের কোন বই গুলো দরকার এবং কি কি বিষয়ে যুক্ত করা রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় বিভাগকে আলাদা আলাদা বই তুলে ধরছি। তবে যারা ২০২৫ সালের দশম শ্রেণীতে পড়াশোনা করছি, তারা কিন্তু ২০২৬ সাল এসএসসি অংশগ্রহণ করবে। তোমাদেরকে জানিয়ে রাখছি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে অর্থ তোমা...