Skip to main content

এসএসসি ২০২৬ মানবণ্টন – কোন বিষয় কত নম্বরে পরীক্ষা হবে ?


 এসএসসি ২০২৬ শিক্ষার্থীদের জন্য নতুন মানবন্টন প্রকাশ করেছে। এসএসসি ২০২৬ পরীক্ষা হবে এই নিয়ম অনুযায়ী।

এসএসসি ২০২৬ কোন বিষয়ে কত নম্বরে প্রশ্ন হবে ও পরীক্ষা আয়োজন করা হবে সে সম্পর্কে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

আরও পড়ুনঃ SSC 2026 Short Syllabus PDF – এসএসসি ২০২৬ সংক্ষিপ্ত সিলেবাস

Table of Contents

আমরা এখানে শিক্ষার্থীদেরকে একটি একটি করে সকল বিষয় সম্পর্কে জানাচ্ছি। যাতে করে শিক্ষার্থীরা সহজে বিষয়গুলো বুঝে নিতে পারে।

এর আগে ২০১৩ সালে নম্বর পত্র অর্থাৎ মানবন্টন নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ জাতীয় শিক্ষাকর্ম ও পাঠ্যপুস্তক বোর্ড তা পরিবর্তন করে

এবং নতুন মানবন্টন অনুযায়ী এসএসসি পরীক্ষা আয়োজন করা হবে। যেখানে ২০২৬ সাল থেকে এসএসসি পরীক্ষা প্রথম শুরু করা হচ্ছে।

বাংলা প্রথম পত্র – এসএসসি ২০২৬

সৃজনশীল অংশ – গদ্য থেকে ৪টি প্রশ্ন কবিতা থেকে ৪টি প্রশ্ন সহ সর্বমোট ৮টি প্রশ্ন আসবে। যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে।

প্রতিটি বিভাগ থেকে ২ টি প্রশ্নের উত্তর সহ সর্বমোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের উত্তর নম্বর থাকবে ১০ নম্বর থাকবে, সর্বমোট সৃজনশীল থাকবে ৫০ নম্বর।

বর্ণনামূলক প্রশ্ন – সহপাঠ অর্থাৎ উপন্যাস থেকে ৪টি বর্ণনামূলক প্রশ্ন আসবে।

যেখান থেকে ২টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১০ ও দুইটি প্রশ্নের সর্বমোট ২০ নম্বরের জন্য উত্তর দিবে।

বহুনির্বাচনী অংশ – বহুনির্বাচনী অংশের ৩০টি প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্ন ১ নম্বর করে ৩০ টি প্রশ্নের জন্য ৩০ নম্বর বরাদ্দ থাকবে।

বাংলা দ্বিতীয় পত্র

রচনামূলক অংশ – রচনামূলক অংশে সর্বমোট 70 নম্বর থাকবে।

  • অনুচ্ছেদ – ১০ নম্বর পত্র
  • দরখাস্ত নম্বর পত্র পত্রিকায় প্রকাশের জন্য চিঠি – ১০ নম্বর
  • সারাংশ সারমর্ম – ১০ নম্বর
  • ভাব সম্প্রসারণ – ১০ নম্বর
  • অনুবাদ – ১০ নম্বর
  • রচনা – ২০ নম্বর

বহুনির্বাচনী অংশ – ব্যাকরণ এবং নির্মিত অংশ বাগধারা বাক্য সংকোচন ও প্রবাদ প্রবচন থেকে ৩০ টি প্রশ্ন থাকবে প্রতিটি প্রশ্নের নম্বর এক করে থাকবে মোট ৩০ নম্বর।

গণিত

সৃজনশীল প্রশ্ন – ক বিভাগ বীজগণিত থেকে ২ টি প্রশ্ন খ বিভাগ জ্যামিতি থেকে ২ টি প্রশ্ন গ বিভাগ ত্রিকোণমিতি ও পরিমিতি থেকে ২টি প্রশ্ন

এবং খ বিভাগ পরিসংখ্যান থেকে ২ টি প্রশ্ন মিলিয়ে সর্বমোট ৮ টি প্রশ্ন আসবে। সেখান সকল বিভাগ থেকে একটি করে

মিলিয়ে সর্বমোট ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতিটি প্রশ্নের ১০ নম্বর থাকবে। সর্বমোট 50 নম্বর রে সৃজনশীল পরীক্ষা হবে।

সংক্ষিপ্ত প্রশ্ন – ১৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন দেয়া হবে, যার প্রতিটি নম্বর থাকবে ২ নম্বর করে।

যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দিবে। সর্বমোট সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর থাকবে ২০ নম্বর।

বহুনির্বাচনি অংশ – বীজগণিত অংশ ১২ থেকে ১৫ টি জ্যামিতি অংশ ১০ থেকে ১৩ টি

এবং ত্রিকোণমিতি পরিমিতি পরিসংখ্যান অংশ থেকে পাঁচটি প্রশ্ন থাকবে।

ইংরেজি প্রথম পত্র

পার্ট এ অর্থাৎ রিডিং অংশে শিক্ষিতের ৭০ নম্বর থাকবে এবং পার্ট বি রাইটিং অংশে শিক্ষার্থীদের ৩০ নম্বর থাকবে।

ইংরেজি দ্বিতীয় পত্র

পার্ট এ অর্থাৎ গ্রামার অংশে শিক্ষার্থীদের ৬০ নম্বর থাকবে এবং পার্ট বি অর্থাৎ রাইটিং অংশ শিক্ষা দিয়ে ৪০ নম্বর থাকবে

বিজ্ঞান – বাংলাদেশ ও বিশ্বপরিচয় – বাংলাদেশের ইতিহাস – অর্থনীতি – পৌরনীতি – ভূগোল – ব্যবসায় উদ্যোগ – ধর্ম নৈতিক শিক্ষা

সৃজনশীল অংশ – প্রতিটি বিষয়ে সর্বমোট ৮ টি প্রশ্ন সৃজনশীল হিসেবে থাকবে। যেখানে ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে।

প্রতিটি প্রশ্নের নম্বর থাকবে ১০ করে, সর্বমোট ৫০ নম্বরে সৃজনশীল পরীক্ষা হবে।

সংক্ষিপ্ত প্রশ্ন অংশ – প্রতিটি বিষয়ে ১৫ টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। প্রতিটি প্রশ্নের ২ নম্বর করে থাকবে ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে।

বহুনির্বাচনি অংশ – ৩০ টি প্রশ্ন থাকবে যার প্রতিটি নম্বর থাকবে ১ করে, সর্বমোট ৩০ নম্বর।

হিসাববিজ্ঞান

সৃজনশীল অংশ – সৃজনশীল অংশে ৭ টি প্রশ্ন আসবে, যে কোন ৪ টি প্রশ্নের উত্তর দিবে। আর্থিক বিবরণী প্রস্তুতকরণে ২০ নম্বর থাকবে।

সংক্ষিপ্ত প্রশ্ন অংশ – সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে সর্বমোট ৭ টি সেখান থেকে যেকোনো পাঁচটি প্রশ্ন উত্তর দিবে।

প্রতিটি নম্বর থাকবে ২ করে সর্বমোট ১০ নম্বর।

বহু নির্বাচনী অংশ – সর্বমোট ৩০টি প্রশ্ন থাকবে। যেখান থেকে একটি করে ১ মার্ক করে থাকবে, সকল প্রশ্নের ৩০ নম্বর প্রদান করা হবে।

ফিন্যান্স ও ব্যাংকিং

সৃজনশীল অংশ – ৫ টি প্রশ্ন লিখতে হবে, যেখানে প্রশ্ন থাকবে ৮ টি অর্থাৎ যেকোনো ৫ টা উত্তর দিতে হবে।

প্রতিটি প্রশ্নের উত্তর থাকবে ১০ নম্বর করে। তবে ফিনান্স অংশ থেকে ৫ টি প্রশ্ন এবং ব্যাংকিং অংশ থেকে ৩টি প্রশ্ন থাকবে।

এক্ষেত্রে প্রতিটি অংশে মিনিট নূন্যতম ২টি করে প্রশ্নের উত্তর দিতে হবে এবং সর্বমোট ৫টি প্রশ্নের উত্তর দিতে হবে। ৫০ নম্বরে পরীক্ষা হবে।

সংক্ষিপ্ত প্রশ্ন – সর্বমোট ১৫টি প্রশ্নের পরীক্ষা হবে। যেখানে প্রতি প্রশ্নের উত্তর দিতে ২ নম্বর দেওয়া হবে,

যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দিতে হবে। যেখানে প্রশ্নের মান থাকবে সর্বমোট ২০ নম্বর।

বহু নির্বাচনী অংশ – ৩০ টি প্রশ্ন থাকবে সকল বিষয়ের প্রশ্নের উত্তর দিতে হবে এক নম্বর করে থাকবে প্রতি প্রশ্নের মান এবং ত্রিশটি প্রশ্নের জন্য ৩০ নম্বর

পদার্থবিজ্ঞান – রসায়ন – জীববিজ্ঞান – কৃষি শিক্ষা – গার্হস্থ্য বিজ্ঞান

সৃজনশীল অংশ – ৭টি সৃজনশীল প্রশ্ন দেয়া হবে। যেখান থেকে ৪টি প্রশ্নের উত্তর দিতে হবে মোট ৪০ নম্বর।

সংক্ষিপ্ত প্রশ্নের অংশ – ৭টি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে। যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে। প্রতি প্রশ্নের মান থাকবে দুই করে, সর্বমোট ১০ নম্বর।

বহু নির্বাচনী অংশ – ২৫টি বহুনির্বচনী প্রশ্ন থাকবে, সবগুলোর উত্তর দিতে হবে সর্বমোট ২৫ নম্বর।

উচ্চতর গণিত

সৃজনশীল অংশ – বীজগণিত থেকে ৩টি জ্যামিতি ও ভেক্টর থেকে ২টি ত্রিকোণমিতী ও সম্ভাবনা থেকে ২টি প্রশ্ন মিলিয়ে।

সর্বমোট ৭ টি প্রশ্ন আসবে, যেখান থেকে চারটি প্রশ্নের উত্তর দিতে হবে। সৃজনশীল পরীক্ষা হবে ৪০ নম্বরে।

সংক্ষিপ্ত প্রশ্নের অংশ – সাতটি প্রশ্ন আসবে যে কোন পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে এখানে থাকবে মোট ১০ নম্বর।

বহুনির্বাচনী অংশ – বীজগণিত অংশ থেকে ৮ থেকে ১০ টি জ্যামিতী ও ভেক্টর অংশ থেকে ৮ থেকে ১২ টি

ত্রিকোণমিত সম্ভাবনা থেকে পাঁচটি প্রশ্ন থাকবে সবগুলো প্রশ্নের উত্তর দিতে হবে সবার মোট ২৫ নম্বর পরীক্ষা হবে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি

বহুনির্বাচনী অংশ – 15 টি বহুনির্বাচনী প্রশ্ন থাকবে সেখান থেকে, যেকোনো সবগুলো বহুনির্বাচনি প্রশ্নের উত্তর দিতে হবে সর্বমোট 15 নম্বর।

সংক্ষিপ্ত প্রশ্নের অংশ – ৮ টি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, যে কোন ৫ টি প্রশ্নের উত্তর দিতে হবে প্রতি প্রশ্নের নম্বর থাকবে ১০ করে সর্বমোট ১০ নম্বর।

PDF Link

Comments

Popular posts from this blog

এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশ কবে ? রেজাল্ট দেখার নিয়ম

  ১৯ লক্ষ শিক্ষার্থী অপেক্ষা করছে এসএসসি রেজাল্ট ২০২৫ প্রকাশের জন্য। ইতিমধ্যে শিক্ষা মন্ত্রণালয় থেকে জানিয়েছে তারা কবে ফলাফল প্রকাশ করতে চায়। শিক্ষার্থীরা দাবি করেছিল ফলাফল প্রকাশের ব্যাপারে বেশ কিছু বিষয় নিয়ে। তবে শিক্ষা মন্ত্রণালয় সে বিষয়টি না করে দিয়েছে এবং স্বাভাবিকভাবে চলতি বছরে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করার ব্যাপারে তারা কাজ করছেন। শিক্ষা উপদেষ্টা জানিয়েছে দুই মাসের মধ্যে ফলাফল প্রকাশ করা হবে, সেই ধারাবাহিকতা শিক্ষা বোর্ড গুলো কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে ফলাফল তৈরির কাজ প্রায় শেষের দিকে। এখন প্রকাশ করার পালা। শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব হতে কর্মকর্তা পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এসএম কামাল উদ্দিন গণমাধ্যমকে জানান পরীক্ষার ফলাফল আমরা সঠিক সময়ের মধ্যে প্রকাশ করতে পারবো। বর্তমানে ফলাফল তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। দ্রুত সময়ের মধ্যে ফলাফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়ে দেওয়া হবে। তবে আগামী ১৫ জুলাই এর মধ্যে ফলাফল প্রকাশ করা হবে তবে সঠিক তারিখ জানানো যাবে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পরে। এসএসসি রেজাল্ট ২০২৫ দেখার নিয়মঃ শিক্ষা মন্ত্রণালয়ের নির্ধারিত...

Class 10 New Book 2025 PDF Download

  Class 10 New Book 2025 আমরা এখানে তুলে ধরছি। এখান থেকে তাদের নতুন বই গুলো ডাউনলোড করে নিতে পারবে। মূলত যাতে শিক্ষাককর্ম ও পাঠ্যপুস্তক বোর্ড দশম শ্রেণি শিক্ষার্থীদের জন্য নতুন বই প্রকাশ করেছে। শিক্ষার্থীরা অনলাইন থেকে সেই বইগুলো সংগ্রহ করতে পারবে। বই স্কুলে পৌঁছে দিতে অনেক দেরি হবে। Table of Contents বিশেষ করে বাংলা ইংরেজি এবং গণিত বইয়ের শিক্ষার্থীরা সবার আগে পেলেও বাকি বিষয়গুলো পেতে তাদের অনেক দেরি হবে। এমনকি মার্চ বা এপ্রিল পর্যন্ত লেগে যেতে পারে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এক্ষেত্রে দশম শ্রেণীর বই শিক্ষার্থীর এখান থেকে সংগ্রহ করতে পারবে। কেননা অনলাইনে সবার আগে প্রকাশ করা হয়েছে, অনলাইনে নিজেদের মোবাইল ফোনে এই বইয়ের পিডিএফ সংগ্রহ করতে পারবে এবং দেখতে পারবে তাদের কোন বই গুলো দরকার এবং কি কি বিষয়ে যুক্ত করা রয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে আমরা বিজ্ঞান মানবিক এবং ব্যবসায় বিভাগকে আলাদা আলাদা বই তুলে ধরছি। তবে যারা ২০২৫ সালের দশম শ্রেণীতে পড়াশোনা করছি, তারা কিন্তু ২০২৬ সাল এসএসসি অংশগ্রহণ করবে। তোমাদেরকে জানিয়ে রাখছি তোমাদের সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করা হয়েছে অর্থ তোমা...

SSC 2026 New Short Syllabus Download

  ২০২৬ সালের যারা এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য সংক্ষিপ্ত সিলেবাস প্রকাশ করেছে। SSC 2026 New Short Syllabus জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এ সিলেবাস তৈরি করেছে এবং শিক্ষা মন্ত্রণালয় তা প্রকাশ করেছে। যেখানে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকৃত সকল বিষয়ের উপরে সংক্ষিপ্ত সিলেবাস দেয়া হয়েছে। Table of Contents আরও পড়ুনঃ  Class 10 New Book 2025 PDF Download সকল বিষয়ের সকল অধ্যায় পড়তে হবে না। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করে সিলেবাস তৈরি করা হয়েছে। বর্তমানে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছে দশম শ্রেণীতে শিক্ষার্থীরা পড়াশোনা করবে। তাই তাদের বইকে অর্ধেক করে সিলেবাস প্রকাশ করা হয়েছে। গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো অন্তর্ভুক্ত করা হয়েছে, আশা করা যাচ্ছে শিক্ষার্থী সম্পন্ন করে তাদের পরীক্ষা প্রস্তুতি গ্রহণ করবে। আগামী ২০২৬ সালে ফেব্রুয়ারি মাসে তাদের পরীক্ষা শুরু করার পরিকল্পনা রয়েছে। এছাড়া ২০২৬ সালের এসএসসি পরীক্ষার মানবন্টনে বড় পরিবর্তণ এসেছে। ১০০ নম্বরে পরীক্ষা হবে, তবে যেখানে কিছু কিছু বিষয়ে সৃজনশীল এবং বহুনির্বাচনী পরীক্ষা হতো এখন সেখানে যুক্ত হচ্ছে...