মাধ্যমিক পর্যায়ে এসএসসি ২০২৫ পরীক্ষা বর্তমানে চলমান রয়েছে। ইতিমধ্যে বাংলা পরীক্ষা শেষ হয়েছে। এবার সেই খাতা চলে যাবে শিক্ষকদের কাছে। শিক্ষক মূল্যায়ন করে বোর্ডের কাছে পাঠাবে এবং যার উপর ভিত্তি করে রেজাল্ট তৈরি করা হবে। কিভাবে চলতি বছরের এসএসসি পরীক্ষায় খাতা মূল্যায়ন করা হবে জানতে চাওয়া হয়েছিল দায়িত্ব থেকে একাধিক শিক্ষকের কাছে। আরও পড়ুনঃ এসএসসি বাংলা বিষয় কিভাবে পাশ ? কত নম্বর পেতে পাশ ? শিক্ষকরা বলেন – বিগত সরকারের আমলে পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে নানান ধরনের কারচুপি ঘটনা আমরা দেখতে পেয়েছি। অনেক শিক্ষক নিজেরা মূল্যায়ন না করে অন্য কাউকে দিয়ে আমি খাতা দেখিয়েছে এবং নম্বর যোগ করে এটা বোর্ডের কাছে পাঠিয়েছে। চলতি বছরের শিক্ষকদের দায়িত্ব পালনে অনেক সচেতন থাকতে হবে, এমন নির্দেশনা শিক্ষামন্ত্রণালয় থেকে দিয়েছে। এছাড়া খাতা দেখার ক্ষেত্রে বাড়তি কোনো নির্দেশনা শিক্ষা মন্ত্রণালয় থেকে দেওয়া হয়নি। এই মুহূর্তে পরীক্ষা শেষ হয়েছে, খুব শীঘ্রই খাতা শিক্ষকরা হাতে পাবে। তখন পুরো নির্দেশনা থাকলে তা শিক্ষা বোর্ড জানাবে। তবে ধারণা করা যাচ্ছে বিগত বছরগুলোর মত করে স্বাভাবিকভাব...